আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র বিশ্বাস করে না তেহরান, শর্ত পূরণ ছাড়া কোনো আলোচনা নয়: মোহসেন রেজাই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের আস্থা অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দৃশ্যমান ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, ফলে তাদের আস্থা ফিরে পেতে ওয়াশিংটনকেই কার্যকরী উদ্যোগ নিতে হবে।

 

এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রেজাই স্পষ্ট জানিয়ে দেন, ইরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না।

 

এদিকে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন যে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন বলে জানান ট্রাম্প।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন