সারা বাংলা

নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে এ সময় তার স্বামী ও মাদক ব্যবসার মূল সহযোগী সৈয়দ হোসেন আলী (৪০) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

 

ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে বাগডাঙ্গা গ্রামে সৈয়দ হোসেন আলীর টিনের বসতঘরে এই অভিযান চালানো হয়। 

 

ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, আটকের পর ফাতেমা বেগমের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ফাতেমা বেগম স্বীকার করেছেন যে, তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় এই মাদকের বেচাকেনা করে আসছিলেন। এ ঘটনায় ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসি কর্মকর্তা গোলক মজুমদার।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন