ভারতের ঘটনা

৬ মাসেও কমেনি কুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মহারাষ্ট্রের নাশিকে পথকুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা (ইউবিটি)-এর যুব সংগঠন যুবসেনার কর্মীরা। মঙ্গলবার নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরাজ ভামরের দপ্তরে কয়েকটি পথকুকুর ছেড়ে দেন তারা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, যুবসেনার জেলা প্রধান বিক্রম রান্ধাভে একটি বস্তা খুলে ছোট একটি কুকুর ভামরের টেবিলের ওপর ছেড়ে দেন। এতে কিছুটা আতঙ্কিত হয়ে কর্মকর্তা চেয়ার সরিয়ে পিছিয়ে যান। পরে আরেকটি কুকুরও টেবিলের ওপর ছেড়ে দেওয়া হয়। কর্মীদের দাবি, মোট চারটি কুকুর নিয়ে তারা এ প্রতিবাদ করেন।


পরে রান্ধাভে ২০ রুপির নোট দিয়ে সাজানো একটি মালা কর্মকর্তার গলায় পরানোর চেষ্টা করলে দপ্তরের কর্মীরা তাকে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।


রান্ধাভের অভিযোগ, গত ছয় মাস ধরে এলাকায় পথকুকুরের সংখ্যা বৃদ্ধি এবং মানুষের ওপর হামলার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দাবি করেন, একটি শিশুকে কুকুর কামড়েছে এবং নারীসহ অনেক বাসিন্দা কুকুরের ধাওয়ার শিকার হয়েছেন।


যুবসেনার এই নেতা আরও জানান, আট দিনের মধ্যে সমস্যার সমাধানে পদক্ষেপ না নেওয়া হলে তারা আবারও কর্মকর্তার দপ্তরে কুকুর ছেড়ে প্রতিবাদ করবেন।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন