সারা বাংলা

যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার ঢুকতেও পারে: রুমিন ফারহানা

মহসিন পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার চাইলে যে কোনো সময় দেশে ফিরতেও পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারেন। এ বিষয়টি সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে। তবে বাংলাদেশে প্রবেশের পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।

 

এদিকে, সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণারও হুঁশিয়ারি দেন দলটির নেতাকর্মীরা।

 

এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে, কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, এসবই রাজনীতির স্বাভাবিক অংশ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন