জাতীয়

চাহিদা অনুযায়ী আমরা অনেক সময় কাঙ্ক্ষিত চিকিৎসা দিতে পারি না: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি হাসপাতালে মাত্র ৪০০ টাকায় ডায়ালাইসিস সেবা পাওয়াকে অকল্পনীয় বিষয় বলে মন্তব্য করেছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, "চাহিদা অনুযায়ী আমরা অনেক সময় কাঙ্ক্ষিত চিকিৎসা দিতে পারি না, যার কারণে মাঝেমধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে এরপরেও এখানকার এনআইসিইউ, আইসিইউ এবং ডায়ালাইসিস সেবা বেশ ভালো। এত কম টাকায় দেশের আর কোথাও এই সেবা নেই।"

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

ডায়ালাইসিস সেবার ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এখানে এ পজিটিভ, বি পজিটিভ এবং সি পজিটিভ রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। ২৭টি মেশিনে তিন শিফটে যে সেবা দেওয়া হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।"

 

হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়ে ডা. জাহিদ হোসেন জানান, ৫০০ শয্যার এই হাসপাতালকে ইতোমধ্যে এক হাজার শয্যায় উন্নীত করা হয়েছে। প্রয়োজন হলে আগামীতে এটি ১৫০০ শয্যায় উন্নীত করা হবে। সাধারণ মানুষ যেন এখানে সব ধরনের চিকিৎসা সেবা পান, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

 

এর আগে মন্ত্রী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন