বিবিধ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো ইতালির পুরোনো এয়ারক্রাফট ক্যারিয়ার!

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার নৌবাহিনী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের নৌবহরে প্রথমবারের মতো একটি পুরনো লাইট বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) যুক্ত করেছে। উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে (Tanjung Priok Port) একটি সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এটিকে স্বাগত জানানো হয়।

মূলত নতুন করে আধুনিকায়নকৃত এই পুরনো এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইতালি থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ইতালীয় নৌবাহিনীর সাবেক লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার (যুদ্ধজাহাজ) ‘জুসেপ্পে গ্যারিবাল্ডি’ (Giuseppe Garibaldi), যা প্রায় ৪১ বছরের পুরোনো। ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার পর এর নাম দেওয়া হয়েছে ‘কেআরআই শ্রীবিজয়া’ (KRI Sriwijaya)। ১৮০ মিটার দীর্ঘ এই বিমানবাহী রণতরীটি ১৮টি পর্যন্ত হেলিকপ্টার বহন করতে পারে।

 

এটি ইন্দোনেশিয়ার নৌবহরে কমব্যাট এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে যুক্ত করা হলেও এটি সংগ্রহের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, প্রত্যন্ত অঞ্চলে জরুরি ত্রাণ ও লজিস্টিক সরবরাহ এবং মানবিক মিশনে ব্যবহারের জন্য এটিকে নতুন করে আধুনিকায়ন করা হচ্ছে।


দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া তাদের নৌবহরে প্রথম কোনো বিমানবাহী রণতরী যুক্ত করল। এটি সুবিশাল আকারের দ্বীপদেশটির নেভাল কমব্যাট মিশনের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করবে।


আসলে, ৪১ বছর পুরোনো সাবেক আইটিএস জুসেপ্পে গারিবালদি, যা স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণকারী বিমান এবং হেলিকপ্টার বহনে সক্ষম। এটি প্রথম সার্ভিসে আসে বা কমিশন লাভ করে ৩০ সেপ্টেম্বর ১৯৮৫ সালে। এটি ১৯৮১ সালে নির্মাণ শুরু করা হয় এবং ১৯৮৩ সালে পানিতে ভাসানো (Launch) হয়।


উল্লেখ্য যে, ৩৯ বছরেরও বেশি সময় ইতালীয় নৌবাহিনীতে সার্ভিস দেওয়ার পর গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই লাইট এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে অবসরে পাঠানো হয়। পরবর্তীতে এখন ২০২৬ সালে এসে এটিকে ইন্দোনেশিয়ার কাছে হস্তান্তর করা হয়।

 

তথ্যসংগ্রহকারী ও লেখক: সিরাজুর রহমান

শিক্ষক ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক লেখক, বাংলাদেশ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন