বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইহান বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়াখীল এলাকার প্রবাসী ওসমানের মেজো ছেলে। সে স্থানীয় ফতেয়াখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাইহান চরণদ্বীপ ইউনিয়নে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে সবার অগোচরে পানিতে ডুবে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন।


গুরুতর অবস্থায় সাইহানকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইহান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে পুকুরে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন