সারা বাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে দরজার তালা কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় চোরের দল ১ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা এবং পানির মোটরসহ ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে কেউ বাড়িতে না থাকায় সংঘবদ্ধ চোরের দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে ১ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, পানির মোটর এবং জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


ভুক্তভোগী পরিবারের সদস্য সুলতান আহম্মদ জানান, বাড়িতে কেউ না থাকায় জেনেশুনেই চোররা চুরি করেছে। কয়েক দিন আগেই ঘরের পানির মোটর, কলসহ কয়েকটি জিনিসপত্র নিয়ে যায় তারা। আজকে সর্বশেষ দরজা ভেঙে স্বর্ণ, টাকা এবং আরও একটি মোটর নিয়ে যায়। কে বা কারা এ ঘটনায় জড়িত, সেটিও ধারণা করা যাচ্ছে না। তবে চোররা বাড়িতে কেউ নেই জেনেশুনেই চুরি করতে আসে।


এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন