জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার রাতে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

জাপান সফরকালে সেনাপ্রধান আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে সশরীরে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশি খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

 

এছাড়া, এই সফরে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও আলোচনা সভায় বসেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সেনাপ্রধানের এই উচ্চ পর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণকে আরও সুসংহত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন