জাতীয়, রাজধানী

সাধারণ ছুটি আরও ৭ থেকে ১০ দিন বাড়তে পারে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই এপ্রিল ২০২০ ০৬:৪৮:০০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মোকাবেলায় সাধারণ ছুটি বাড়তে পারে ৭ থেকে ১০দিন।

দেশের করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটি আরো ৭ থেকে ১০ দিন বাড়ানোর চিন্তা করছে সরকার। এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে।

আজ-কালের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করা হতে পারে। দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বাড়ছে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও।  এই পরিস্থিতিতে সরকার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গত ১৮ই মার্চ করোনায় প্রথম মৃত্যুর পর নড়েচড়ে বসে সরকার। ২৬শে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে।

এরপর পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায়, সাধারণ ছু্টি বাড়িয়ে ১৪ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে বাতিল হয়েছে পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। আর সামনের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই ছুটি আরও বাড়তে পারে। 

আরও পড়ুন