জাতীয়, রাজনীতি

তারেক রহমান 'ক্যাসিনো সম্রাট'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে সেপ্টেম্বর ২০১৯ ০৮:০১:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 'ক্যাসিনো সম্রাট' বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জুয়া-ক্যাসিনো বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের মধ্যেই তথ্যমন্ত্রী এ কথা বললেন।

আওয়ামী লীগের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের দমন করার জন্য সাড়াশি অভিযান চালানো হচ্ছে, রাষ্ট্রকে শুদ্ধকরণের অভিযান চলছে, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, 'বিএনপি দেশে ক্যাসিনো চালু করেছিলো, তারাই এই অভিযান নিয়ে ঠাট্টা করে। তারেক রহমানের আয়ের বড় একটি অংশ আসে ক্যাসিনো থেকে, তারেক রহমান হচ্ছে ক্যাসিনো সম্রাট। তারেক রহমানের আয়কর রিটার্নে ক্যাসিনো আয়ের কথা বলা আছে। জিয়াউর রহমান এসব সংস্কৃতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।'

এর আগে মঙ্গলবার মন্ত্রী বলেন, 'কয়েকটি অনলাইন পোর্টালে খবর এসেছে যে, যুবলীগ পরিচয়ে ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রক জি কে শামীম প্রতি মাসে ১ কোটি টাকা দিতেন তারেক রহমানকে। বিএনপির অনেক নেতাকেও অর্থ দিতেন। অর্থাৎ, এই ক্যাসিনো কালচার যারা শুরু করেছিলেন, তারা নিয়মিত মাসোহারা পেতেন। আমরা কে কোন দলের বা মতের সেটি না দেখে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি।'

আরও পড়ুন