ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে এনসিপির পাঁচ দফা দাবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে এনসিপির পাঁচ দফা দাবি

রাজনীতি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে এনসিপির পাঁচ দফা দাবি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে আগস্ট ২০২৬ ১২:৫৮:৪৩ অপরাহ্ন

আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরা হয়।

এনসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে, মোংলায় গুমের শিকার মিরাজ শেখকে অবিলম্বে ফেরত দেওয়া, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গুম হওয়া সব ব্যক্তিকে খুঁজে বের করা এবং প্রতিটি গুমের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা। এছাড়া গুম প্রতিরোধ আইনে স্বাধীন তদন্তের বিধান যুক্ত করা এবং দেশে গুমের সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে দেওয়া অপর একটি ফেসবুক পোস্টে ফ্যাসিবাদী আমল ও জুলাই অভ্যুত্থানকালে গুমের শিকার সব ব্যক্তি এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

 

এদিকে, গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মিরাজসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে গুম হওয়া সবাইকে খুঁজে বের করার পাশাপাশি প্রতিটি ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করা এবং গুম প্রতিরোধ আইনে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখার ওপরও তিনি জোর দেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন