ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন

সংগীতশিল্পী মিলাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

সংগীতশিল্পী মিলাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

বিনোদন

সংগীতশিল্পী মিলাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২১ ০৩:৪৩:১৪ পূর্বাহ্ন

সংগীতশিল্পী মিলাকে গ্রেপ্তার করতে আদালতের নির্দেশনার পর অভিযান শুরু করেছে পুলিশ।

প্রাক্তন স্বামী এ এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে দুই বছর আগে মিলা ও তার সহযোগী কিমের বিরুদ্ধে মামলাটি করেন।

সেই মামলায় ৯ই ফেব্রুয়ারি মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।  বুধবার পরোয়ানা পল্লবী থানায় পৌঁছায়। 

২০১৯ সালের ২রা জুন সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি অ্যাসিডে দগ্ধ হন। ওই ঘটনায় সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে উত্তরা-পশ্চিম থানায় মিলা ও তার এক সহযোগীকে আসামি করে মামলা করেন।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১২ই মে সংগীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিয়ে করেন।  কিন্তু দাম্পত্য কলহের জেরে ওই বছরের ৫ই অক্টোবর স্বামী সানজারির বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মিলা।  মামলায় জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১শে জানুয়ারি মিলাকে তালাক দেন সানজারি।

আরও পড়ুন