আন্তর্জাতিক, আমেরিকা

হরমুজ প্রণালি মাইনমুক্ত করা হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন যে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সমস্ত মাইন সফলভাবে অপসারণ কিংবা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে কোনো জাহাজ বা নৌকা মাইন স্থাপন করলে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ও নিয়মতান্ত্রিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।’

 

মাইন স্থাপনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’-র ওপর জোর দিয়ে তিনি বলেন যে, ওয়াশিংটন কৌশলগত এই জলপথের পাশাপাশি পিক্যাক্স মাউন্টেন এবং ‘ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত অন্যান্য তিনটি পারমাণবিক সাইটের’ প্রতিটি ইঞ্চি মনিটর করতে স্পেস ফোর্সের প্রযুক্তি ব্যবহার করছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন