বিনোদন, বলিউড

অনু মালিকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ গায়িকা নেহার

ময়ূখ

ডিবিসি নিউজ

রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ০৬:৪৬:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বলিউড ইন্ডাস্ট্রির নামজাদা সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে বিকৃত মানসকিতার অভিযোগ করলেন সনামধন্য গায়িকা নেহা ভাসিন।

১৫ বছরের আগের ঘটনার কথা উল্লেখ করে অনুর বিরুদ্ধে রাগ ঝাড়েন নেহা। একটি রিয়্যালিটি শো-তে প্রতিযোগী ছিলেন এই গায়িকা, সে সময় এক কম্পোজারের কুনজরে পড়েছিলেন তিনি। কোনোক্রমে সেই শিল্পীর ‘শিকার’ হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছেন বলেও অভিযোগ করেছেন নেহা।

তার অভিযোগ, সেই রিয়্যালিটি শোর বিচারক থাকার সময় তিনি একাধিকবার কুপ্রস্তাব পেয়েছেন অনু মালিকের তরফ থেকে। সোফায় শুয়ে শুয়ে নেহার চোখ নিয়ে কথা বলতেন অনু মালিক। ওই পরিস্থিতিতে থেকে মিথ্যা কথা বলে পালিয়ে এসেছিলেন নেহা। এরপর অনু মালিক মেসেজ করলেও আর উত্তর দেননি তিনি।

এই কথা আগে একবার টেলিভিশন চ্যানেলে জানিয়ে খেসারতও দিতে হয়েছিল অনু মালিককে। যার ফলে চ্যানেলটি রিয়্যালিটি শোর বিচারক পদ থেকে তাকে সরিয়ে দেয়। কিন্তু পরে আবার অনু মলিককে তারা ফিরিয়ে নিয়ে আসাতেই ক্ষুব্ধ গায়িকা নেহা ভাসিন।

তিনি বলেন, ‘যুবতী মহিলাদের জন্য এই দুনিয়া মোটেই সহজ নয়। চারিদিকে বিকৃত মানসিকতার মানুষ ঘুরে বেরাচ্ছে। এরপরও পুরুষদের কিছু বলা হচ্ছে না। আর এতে অপরাধকেই প্রশ্রয় দেয়া হচ্ছে’।

নেহার পাশে দাঁড়িয়ে অনু মালিকের বিরুদ্ধে ‘মিটু মুভমেন্ট’ এ সামিল হয়েছেন আরও এক গায়িকা সোনা মহাপাত্র। তারও একইরকম অভিযোগ অনুর বিরুদ্ধে।

আরও পড়ুন