ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, আইন ও কানুন

অফিস ছেড়ে ‘জনগণের দরবার’ এ মানুষের সেবায় এক পুলিশ

অফিস ছেড়ে ‘জনগণের দরবার’ এ মানুষের সেবায় এক পুলিশ

সারা বাংলা, আইন ও কানুন

অফিস ছেড়ে ‘জনগণের দরবার’ এ মানুষের সেবায় এক পুলিশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৬:১২:১৪ অপরাহ্ন

অফিস কক্ষ ছেড়ে থানার সামনে খোলা আকাশের নিচে অফিস করছেন ওসি আশিকুর রহমান। পেছনে ‘জনগণের দরবার’ নামে সাইনবোর্ড টানানো।

দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অসামান্য ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশের। তবে, কিছু সংখ্যক অসাধু পুলিশের কারনে দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে ৩০শে অক্টোবর থেকে নিজের কক্ষ থেকে বাইরে খোলা জায়গায় অফিস করছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান। দিচ্ছেন সমাধানও।

সাধারণ মানুষের অভিযোগ শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষনিক ব্যবস্থা নিচ্ছেন তিনি। এতে, কোন দালালের খপ্পরে পড়তে হচ্ছেনা বলে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।

অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, মানুষ যেহেতু থানার ভেতরে ওসির রুমে যেতে ভয় পায়। তাই তিনি বাইরে অফিস করছেন।

২০১৮ সালের ২৫শে ডিসেম্বর এই থানার ওসি হিসেবে যোগ দেন তিনি।

আরও পড়ুন