খেলাধুলা, ক্রিকেট

আইপিএলে চেনা ছন্দে মুস্তাফিজ

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ৩রা মে ২০২১ ০৩:৩৯:২৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইপিএলে নিজের চেনা ছন্দ ফিরে পেলেন মুস্তাফিজ। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফিজ।

এর আগে বাটলারের সেঞ্চুরিতে ২২০ তোলে রাজস্থান। হায়দরাবাদকে হারিয়েছে ৫৫ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জাসওয়ালের উইকেট হারায় রাজস্থান। এরপর দেড়শো রানের জুটি গড়েন বাটলার আর স্যামসন। ৩৩ বলে ৪৮ করেন স্যমসন। ৬৪ বলে ১২৪ করে ফেরেন বাটলার। ওতেই রাজস্থানের স্কোরবোর্ডে জমা হয় ২২০ রান।

এরপর বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুস্তাফিজের কাটারে দিশেহারা হয়ে পড়ে হায়দরাবাদ। পাওয়ারপ্লেতে দুই ওভার বল করেন ফিজ। ফেরান ২০ বলে ৩১ করা পান্ডেকে। পরের স্পেলে ফিরিয়েছেন ৫ বলে ১৭ এর ক্যামিও ইনিংস খেলা মোহম্মদ নবীকে। শেষ ওভারে রাশিদ খানও ফিজের শিকার। ৪ ওভারে মোটে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ফিজ। রাজস্থানের সেরা বোলারও টাইগার পেসার।

আরও পড়ুন