খেলাধুলা, অন্যান্য খেলা

আট বছর বয়সেই আন্তর্জাতিক সাফল্য চট্টগ্রামের আনানের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৯শে জানুয়ারী ২০২০ ০৩:১৫:৫৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলকাতায় কারাতেতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের শিশু আনান

মাত্র আট বছর বয়সেই আন্তর্জাতিক সাফল্য ঝুলিতে ভরেছেন চট্টগ্রামের এক শিশু। কলকাতায় ‘নেতাজি সুভাস চন্দ্র বোস কাপ ২০২০’ কারাতে প্রতিযোগিতার দুটি ইভেন্টে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছেন চট্টগ্রামের আশরার আনান। 

চিটাগাং কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র আশরার আনান। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে। চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের অধীনে চান্দগাঁও স্পোর্টস ক্লাবে কারাতে শিখছে আনান। ছোটবেলায় টিভিতে দেখে আনানের কারাতে শেখার আগ্রহ সৃষ্টি হয় বলে জানান তার বাবা।

প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে পাঁচজন প্রতিযোগী ভারতে যায়। যেখানে দুটি ইভেন্টে অংশ নিয়ে একটিতে চ্যাম্পিয়ন ও অন্যটিতে রানার্সআপ হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় আনান।

আরও পড়ুন