আন্তর্জাতিক, ভারত

আদালতে বোমা বিস্ফোরণ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ১২:১৬:৩৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লখনৌ আদালতে বোমা বিস্ফোরণে দুই আইনজীবী আহত।

ভারতের লখনৌ আদালতে বোমা বিস্ফোরণে অন্তত দুই আইনজীবী আহত হয়েছেন। সেখান থেকে অন্তত আরো তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে, আদালতের আইনজীবীদের বসার ঘর লক্ষ্য করে ওই বোমা ছোঁড়া হয়। লখনৌ বার অ্যাসোসিয়েশনের প্রবীণ আইনজীবী সঞ্জীব লোধিকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিতু যাদব নামে অন্য এক আইনজীবীর হাত রয়েছে বলে দাবি করেন সঞ্জীব লোধি।

হজরতগঞ্জের লখনৌ আদালতের সামনে জেলাশাসকের অফিস চত্বরের মধ্যেই বোমা বিস্ফোরণ হয়। নিরাপত্তা ভেঙে আদালতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে চত্বরে বিক্ষোভ করেন বেশ কয়েকজন আইনজীবী।

আরও পড়ুন