আন্তর্জাতিক, আমেরিকা, ইউরোপ

ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৩:০১:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপে অনুষ্ঠিত হতে যাওয়া একটিসামরিক মহড়ায় অংশ নিতে ২০ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন সরকার।

ইউরোপে অনুষ্ঠিত হতে যাওয়া একটিসামরিক মহড়ায় অংশ নিতে ২০ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন সরকার। মার্কিন সেনা কমান্ড সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক বিশাল মহড়ায় অংশ নেবে।

গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি আমেরিকা।

এদিকে মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে।

জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে।

আরও পড়ুন