আন্তর্জাতিক, প্রবাস

ইকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা, লাগবে না জরিমানা

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ৬ই জুলাই ২০২০ ০৫:৫৮:৫০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে অবস্থানরত বা ছুটিতে থাকা প্রবাসীদের ইকামার মেয়াদ আরও ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

এক্ষেত্রে তাদের কোনরকম জরিমানা গুণতে হবে না। এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় যারা সৌদি আরব ছাড়তে পারেননি, তাদের আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দিয়েছে সৌদি সরকার। এছাড়া ভ্রমণ ভিসায় গিয়ে সৌদি আরবে আটকে পড়া বিদেশি নাগরিকদেরও এ সুযোগ দিয়েছে দেশটি।

আরও পড়ুন