জাতীয়, সংস্কৃতি

একুশে পদক পাচ্ছেন ২০ গুণী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৫:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ২০ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক।

আক বুধবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকপ্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়েছে। ২০শে ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা পাচ্ছেন একটি সোনার পদক, সনদ ও দুই লাখ টাকার চেক। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী সাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এই তালিকা দেয়া হয়েছে।

এবার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, গবেষণা, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, অর্থনীতি, সমাজসেবা এবং ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০ জনকে এই পদক দেওয়া হচ্ছে।

আরও পড়ুন