খেলাধুলা, ক্রিকেট

এক সপ্তাহের মধ্যেই টি-২০ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেবে আইসিসি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ১১:২৯:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে শঙ্কাই সত্যি হতে যাচ্ছে! আগামী সপ্তাহেই টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি। এমন খবর দিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া'।

অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল বিশ্বকাপটি। টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, টেলিকনফারেন্সে সদস্য দেশগুলোর সঙ্গে বসে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্থগিত করার ঘোষণা দেবে আইসিসি। কেননা করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার মধ্য সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগেই। তারপর যারা অস্ট্রেলিয়ায় যাবেন, তাদেরও দুই সপ্তাহের কোয়ারিন্টিনে থাকতে হবে। তাই শিডিউল অনুযায়ী ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন প্রায় অসম্ভব।

আরও পড়ুন