ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটনের সঙ্গে ড্র করলো টটেনহ্যাম

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা নভেম্বর ২০১৯ ১০:৫০:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম হটসপার। টেবিলের নিচের সারির দল এভারটনের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে লিলি হোয়াইটস।

এভারটনের মাঠ গুডিসন পার্কে খেলা, তাই শুরু থেকেই কিছুটা অ্যাডভানটেজ পেয়েছে তারা। বল পজিশনিং কিংবা পাস একিউরিসিতে পিছিয়ে থাকলেও টটেনহ্যামের সঙ্গে প্রায় সমানতালে লড়েছে স্বাগতিকরা। সঙ্গে একের পর এক শট করে গেছে এভারটন। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।

পরে, ৬৩ মিনিটে ডেলে আলি এগিয়ে দন হটসপারকে। ৭৯ মিনিটে বিপজ্জনক এক ফাউল করে লাল কার্ড দেখেন টটেনহ্যামের কোরিয়ান সুপারস্টার সন হিউং মিন। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে চেংক তসুনের গোলে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে খেলা।

আরও পড়ুন