বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: শুনানি পিছিয়ে ২৭শে জানুয়ারি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে জানুয়ারী ২০২১ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের এমসি কলেজে দলবেঁধে ধর্ষণের ঘটনায় সাক্ষী হাজির না হওয়ায় শুনানির তারিখ পিছিয়ে ২৭শে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। 

রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মোহিতুল হকের আদালতে হাজির করা হয় মামলার আট আসামিকে।

এ মামলায় মোট ৫১ জন সাক্ষীর মধ্যে আজ বাদীসহ ৫ জনের স্বাক্ষ্য গ্রহণের কথা থাকলেও কেউ হাজির হয়নি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি রাশিদা সাঈদা খানম জানান, সাক্ষী হাজির না হওয়ায় বিচারক আগামী ২৭ জানুয়ারি শুনানির দিন সাক্ষী হাজির করার নির্দেশ দেন। এর আগে গত ১৭ জানুয়ারি অভিযোগ গঠন করে আজ শুনানির দিন ধার্য করা হয়।

এদিকে, আজ আসামি মাহবুবুর রহমান রনি ও মাহফুজুর রহমান মাসুমের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

আরও পড়ুন