রাজনীতি

এলডিপি'র নতুন অংশ ঘোষণা করলেন সেলিম

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ০৬:১৭:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কর্নেল অলির প্রতি অনাস্থা জানিয়ে এলডিপির নতুন অংশের ঘোষণা দিলেন শাহাদাত হোসেন সেলিম।  

সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এলডিপির নতুন অংশের সভাপতি ঘোষণা করেছেন তিনি। এর মধ্য দিয়ে বিএনপির সাবেক নেতা কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এলডিপির ব্যানারে ‘সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে’ এক সংবাদ সম্মেলনে আব্দুল করিম আব্বাসিকে সভাপতি ও শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করে দলের আরেকটি নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নতুন অংশের কমিটির বিষয়ে জানান এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

আরও পড়ুন