ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

কম্বোডিয়ায় ভবন ধস: ২৪জন নিহত

কম্বোডিয়ায় ভবন ধস: ২৪জন নিহত

আন্তর্জাতিক, অন্যান্য

কম্বোডিয়ায় ভবন ধস: ২৪জন নিহত

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ৫ই জানুয়ারী ২০২০ ০৭:২১:১৫ অপরাহ্ন

কম্বোডিয়ায় একটি ভবন ধসে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন।

উপকূলীয় কেপ শহরে সাত তলা ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনটিতে এখনও অনেক শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানান উদ্ধারকর্মীরা।  

কেপ শহরের গভর্নর কেন সাহা জানান, এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটিতে এখনও বহু শ্রমিক আটকা পড়ে আছে।

দেশটির প্রধানমন্ত্রী হান সেন বলেছেন, আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।   

আরও পড়ুন