খেলাধুলা, অন্যান্য খেলা

করোনাভাইরাসে আক্রান্তদের পাশে টেনিস তারকা রজার ফেদেরার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৩:৪৩:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেনিস তারকা রজার ফেদেরার ও তার স্ত্রী মিরকা করোনাভাইরাস আক্রান্তদের পাশে দাঁড়ালে‌ন। করোনাভাইরাসে সুইৎজারল্যান্ডে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা। এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করলেন এই তারকা টেনিস প্লেয়ার।

এই জুটি আবেদন জানান, এই কঠিন পরিস্থিতিতে কেউ যেন পিছিয়ে না থাকে। রজার ফেদেরার টুইটে লেখেন, 'এটা চ্যালেঞ্জের সময় সবার জন্য এবং কেউ পিছিয়ে থাকবেন না। মিরকা এবং আমি ব্যাক্তিগতভাবে সিদ্ধান্ত নিই এক মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক দান করার সুইৎজারল্যান্ডের সেই পরিবারকে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ ছিল। আমাদের এটা শুধু শুরু। আশা করব অন্যরাও এগিয়ে এসে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাঁড়াবেন। সকলে মিলে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। সুস্থ থাকুন।'

এই মুহূর্ত হাঁটুর চোট সারিয়ে তুলতে খেলা থেকে দূরে রয়েছেন ফেদেরার। ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার হয় তার। গ্রাসকোর্ট মওসুমেই তার খেলায় ফেরার কথা। 

আরও পড়ুন