বাংলাদেশ, জেলার সংবাদ

করোনা ভাইরাস সংক্রামন রোধে ঠাকুরগাঁওয়ে হ্যান্ড ওয়াস-সাবান-মাক্স বিতরণ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৯:০২:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা ভাইরাসের সংক্রামন রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড ওয়াস,সাবান,মাক্স,লিফলেট  বিতরণ কর্যক্রম শুরু করেছে ঠাকুরগাঁও জেলা পরিষদ। 

বৃহস্পতিবার দুপুরে  ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে ২০ জন জেলা পরিষদ সদস্যদের হাতে বিরতণের জন্য এ সামগ্রীগুলো হস্তান্তর হরা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনজুরুর রহমান, জেলা পরিষদ সদস্য নজুরুল ইসলাম স্বপন, রওশনুল হক তুসার, সমির দত্ত, মারুফ হোসেন, আমিরুল হক চৌধুরী হিরু, আব্দুল কাদের, ময়নুল হক, সাবিনা ইয়াসমিন রিপা, মহোসেনা বেগম, হোসনেয়ারা হক, আমির হোসেন, আসির উদ্দিন, হুমায়ুন কবির, হিসাব রক্ষক দিলিম কুমার রায়। 

আরও পড়ুন