ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কর্মহীনদের খাদ্য সহায়তা দিলেন পিরোজপুরের ব্যাংক কর্মকর্তারা

কর্মহীনদের খাদ্য সহায়তা দিলেন পিরোজপুরের ব্যাংক কর্মকর্তারা

সারা বাংলা

কর্মহীনদের খাদ্য সহায়তা দিলেন পিরোজপুরের ব্যাংক কর্মকর্তারা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০৮:১৫:২৭ অপরাহ্ন

করোনাভাইরাসে সংক্রমনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে পিরোজপুরে কর্মরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের উদ্যোগে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ২০০টি পরিবারের মাঝে এসব খাদ্রসামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুরে বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের অনুদানের টাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সেমাই, গুড়া দুধ, চিনি, নুডুলস, ট্যাংক এবং বিস্কুট। 

পিরোজপুর ব্যাংকার্স ফোরাম এর ব্যানারে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সোনালী ব্যাংক লিঃ এর পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম বিভাষ চন্দ্র হাওলাদার, রূপালী ব্যাংক লিঃ এর হুলারহাট শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান এবং অন্যান্য ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। 

আরও পড়ুন