আইন ও কানুন

কারাগারে থাকা শিশুদের তথ্য চায় হাইকোর্ট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ১০:১০:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১২১ জন ছাড়াও আরও কোন শিশু ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়ে কারাগারে আছে কি না, সেই তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে, ১২ বছর বয়স পর্যন্ত কতজন আর ১২ থেকে ১৮ বছর বয়সী কতজন শিশু কারাগার থেকে মুক্তি পেয়েছে, সে তথ্য জানাতে বলা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, গত ৩১শে অক্টোবর বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত থেকে সাজা পাওয়া ১২১ শিশুকে মুক্তি দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন