ফুটবল

কোপা দেল রে'তে বার্সেলোনার জয়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে জানুয়ারী ২০২১ ০৬:৩১:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্প্যানিশ কোপা দেলরেতে করনেইয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো বার্সেলোনা। রাউন্ড অফ থার্টি টুর ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে কাতালানরা।

তৃতীয় সারির দল কোরনিয়ার প্রতিপক্ষ আসরের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদকে বিদায় করায়, দলটিকে হালকাভাবে নেওয়ার উপায় নেই কোম্যানের। তারকাদের অনেকেই বিশ্রামে। বার্সা অধিনায়ক লিওনেল মেসি ছাড়া খেলতে নামে বার্সেলোনা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অতিথিরা। তবে নির্ধারিত সময়ে গোল নেই। তবে দু'দুটো পেনাল্টি মিস। পিয়ানিচের পর ডেম্বেলেও ব্যর্থ। বার্সার গোল পেতে অপেক্ষা করতে হয় এক্সট্রা টাইম পর্যন্ত।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দেম্বেলের বুলেট গতির শটে ভাঙ্গে ডেডলক। শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করেন মার্টিন ব্রাথওয়েট। পেদ্রির অ্যাসিস্টে ফাঁকা নেটে বল পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড। এই জয়ে শেষ ষোলোয় পা রাখলো রোনাল্ড কোম্যানের দল।

আরও পড়ুন