ফুটবল

কোপা দেল রে: ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিক বিলবাও

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০৮:২৯:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোপা দেল রে-র ফাইনালে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সোলোনা। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত দেড়টায়।

বছরের শুরুতে বিলবাওয়ের কাছে হারের পর কোয়ার্টার-ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। সবশেষ ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হার। শিরোপাশূন্য একটি মৌসুম কাটানোর পর বার্সেলোনার জন্য ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসার উপলক্ষ্য কোপা দেল রে-র ফাইনাল ম্যাচ।

চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবারের মতো বিলবাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে কাতালানরা। সুপার কাপে হারলেও লিগে দুইবারই জিতেছে রোনাল্ড কোম্যানের দল।

অন্যদিকে, দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় কোপা দেল রে ফাইনাল খেলতে যাচ্ছে বিলবাও। ইনজুরিতে বার্সেলোনার কৌতিনহো, আনসু ফাতি ও নেতো। বিলবাওতেও আছে চোট সমস্যা। 

আরও পড়ুন