ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল

খেলাধুলা, ফুটবল

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৬:৩৯:০৯ অপরাহ্ন

সিরিআতে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল য়্যুভেন্তাস। রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা।

পয়েন্ট তালিকার তলানির দল ক্রোতোনেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। 

৩৮ মিনিটে আলেক্স সান্দ্রোর ক্রসে হেডে স্কোরশিটে নাম লেখান রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে লিড ডাবল করে য়্যুভেন্তাস। এবারো হেডারে জাল কাপান পাচবারের বর্ষসেরা ফুটবলার। 

১৯ ম্যাচে ৮ গোল নিয়ে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার চূড়ায় উঠে গেলেন ক্রিশ্চিয়ানো। হাফ টাইমের পর লিডটাকে আরো পাকা করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককেনি। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল পিরলোর শিষ্যরা। 

আরও পড়ুন