বাংলাদেশ, রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে নেবার ব্যাপারে আবেদন করা হয়নি: মির্জা ফখরুল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৬:১৩:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবার ব্যাপারে পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে তার রিপোর্টগুলো নিয়ে আজও দুপুরের পর বসছে, তাঁকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড। ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্টে ভুগছেন খালেদা জিয়া।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে নেয়া হয়েছে তাকে। তবে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ডিবিসি নিউজকে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিষয়ে তাকে অবহিত করেছেন বিএনপি মহাসচিব। 

আরও পড়ুন