বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

খালেদা জিয়ার জামিনের জন্য আবারো আবেদন করবে বিএনপি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৬:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খালেদা জিয়ার জামিনের জন্য আবারো উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আজ শুক্রবার দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন খন্দকার মাহবুব হোসেন।

আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের জন্য ঠিকমতো কাজ করেছেন কিনা তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা প্রশ্ন তুললে তার আইনজীবীরা বলেন, দেশে আইনের শাসন নেই বলেই জামিন পাননি খালেদা জিয়া।

এবার জামিন আবেদন করা হলে, খালেদা জিয়ার জামিন দেয়ার ক্ষেত্রে সরকারের প্রতিহিংসায় আদালত প্রভাবিত হবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব হোসেন।

এর আগে, বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠকে বসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারা।

আরও পড়ুন