ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়, ঢালিউড

চলে গেলেন বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী

চলে গেলেন বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী

জাতীয়, ঢালিউড

চলে গেলেন বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০৬:৪৪:২২ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী। শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার ফুসফুসের অবস্থা ভালো না বলেও তখন জানান চিকিৎসকরা।

গত ৫ই এপ্রিল দুপুরে টেস্টের ফলাফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ই এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন