খেলাধুলা, বিনোদন, ক্রিকেট, সংস্কৃতি

জেনে শুনেই অন্যের বউকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

রবিবার ২১শে ফেব্রুয়ারি ২০২১ ০২:১৭:১০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা বিতর্কের জন্ম দেওয়া ক্রিকেটার নাসির হোসেন এবার জড়ালেন নয়া বিতর্কে। গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মি নামে এক কেবিন ক্রুকে বিয়ে করে আবারো গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন তিনি। তবে তার এই নববিবাহিতার আরেকবার বিয়ে হয়েছিলো এবং সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। তার ঘরে ৮ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন। এদিকে ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদি এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তামিমা।

এ বিষয়ে নাসির হোসেনের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তবে তিনি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। নাসির নিজেই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম।

আরও পড়ুন