জেলার সংবাদ, অপরাধ

টাকা ছিনিয়ে নিয়ে নারীকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৭:১৪:৪০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহের শৈলকুপায় পঞ্চাশর্ধো এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ মে) রাত ৯টার দিকে তার মরদেহ পাওয়া যায় মলমলী গ্রামের মাঠের খালের ভেতরে। নিহত নারীর নাম রেখা রাণী (৫৫)। তার গলায়, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, মলমলী গ্রামেরর মৃত যশোধর বিশ্বাসের স্ত্রী রেখারাণী থেকে সকাল ১১টার দিকে পাশের গ্রাম কৃষ্ণপুর যায় জমির লিজের পাওনা ১১ হাজার টাকা আনতে যান। এরপর আর বাড়ি না ফিরলে দুপুরের পর থেকে খোঁজাখুজি শুরু হয়। রাত ৮টার দিকে মলমলী গ্রামের মাঠের নির্জন ক্যানেলের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেল (এএসপি) আরিফুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারী, মাদকসেবীসহ জমিজমার কয়েকটি দিককে সামনে রেখে তদন্ত চালানো হবে।

আরও পড়ুন