ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা

টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা

আন্তর্জাতিক, ভারত

টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ০১:৪৩:৪২ অপরাহ্ন

টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা পৌনে এগারটায় রাজভবনে শপথ নেবেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করাবেন।

নব নির্বাচিত বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার।  আর মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন শনিবার। করোনা পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন মমতা। ওই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে একাধিক বিরোধী নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।   

আরও পড়ুন