ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ, সারা বাংলা

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই জানুয়ারী ২০২২ ০২:৩০:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই ত্রিশালের কালি বাজার এলাকার বাসিন্ধা।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা হলেন- ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে  ইয়াসিন (১৮) ও ইসলাম উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০)।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানায়, ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই  দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। গুরুতর আহত অন্য মোটর সাইকেলের আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ট্রাকটিকে আটক করে। 

আরও পড়ুন