ডিবিসি নিউজdbcnews.tv

আমেরিকা

ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়েছে আদালত

ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়েছে আদালত

আমেরিকা

ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়েছে আদালত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৩:৫৪:৩৫ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর পরিশোধের কাগজপত্র দেখতে চেয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

সোমবার, ম্যানহ্যাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে ট্রাম্পের গত আট বছরের কর সংক্রান্ত কাগজপত্র হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

এর আগে, ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের কাগজপত্র চেয়ে তার হিসাবরক্ষক প্রতিষ্ঠানকে তলব করেন দেশটির সরকারপক্ষের আইনজীবীরা। তবে, এই আদেশের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম থেকে নিজের আর্থিক কাগজপত্র গোপন রাখার অনুরোধ করেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন