হলিউড

ডেমি মুরের আত্মজীবনী

কানিজ ফাতেমা লুনা

ডিবিসি নিউজ

রবিবার ২২শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫১:৩৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেমি মুর। নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে স্ট্রিপটিজ, ঘোস্ট, ইনডিসেন্ট প্রোপোজাল এর মতো ছবির কথা। তিনি হলিউডের দক্ষ অভিনেত্রী। এই অভিনেত্রী লিখে ফেলেছেন আত্মজীবনী। নাম 'ইনসাইড আউট'। নিজের জীবনের অন্ধকার দিকের কথা লিখেছেন অভিনেত্রী। ২৪শে সেপ্টেম্বরেই মুক্তি পাবে তার এই বই।

প্রায় ৬ মাসের মাথায় মিসক্যারেজ হয়েছিল তার প্রথম সন্তানের। এর পর অত্যধিক মদ্যপান শুরু করেছিলেন তিনি। ২০০৫-এ অ্যাস্টন কুচারের সঙ্গে বিয়ে হয়। সে বিয়েও ভেঙে যায় ২০১১ তে।

তারপর আবার বিয়ে। পরের স্বামী ব্রুস উইলিসের সঙ্গেও সম্পর্কও খারাপ হয় ডেমি মুরের। রিহ্যাবে যেতে হয় তাকে।

ছোটবেলাও ছিল খুবই কষ্টের। মাত্র ১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে দিতে হয়েছিল তাকে। ১৫ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। আত্মজীবনীতে এ সকল দুঃখ বেদনার কথা বলেছেন অকপটে। ডেমি এখন দিন গুণছেন তার বই মুক্তির।

আরও পড়ুন