ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজনীতি, অপরাধ, রাজধানী

ঢাবির মুহসিন হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

ঢাবির মুহসিন হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

বাংলাদেশ, রাজনীতি, অপরাধ, রাজধানী

ঢাবির মুহসিন হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০২:৪১:০১ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা ও অপর একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ সাবেক এক ছাত্রলীগ নেতাসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। আটক হওয়া অন্যজনের নাম আবু বকর আলিফ।

আটকের পর তাদের দু'জনকেই শাহবাগ থানায় নেয়া হয়েছে।

হাসিবুর রহমান তুষার মঙ্গলবার সন্ধ্যায়, মুহসিন হল শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদ মো. রিয়াজ ফরাজিকে ডেকে তার মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

এদিকে, হাসিবুর রহমান তুষারকে ২০১৭ সালে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

 

আরও পড়ুন