ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

ত্রাণ বিতরণে অনিয়ম করলে দলীয় পরিচয়েও রেহাই নেই: ওবায়দুল কাদের

ত্রাণ বিতরণে অনিয়ম করলে দলীয় পরিচয়েও রেহাই নেই: ওবায়দুল কাদের

রাজনীতি

ত্রাণ বিতরণে অনিয়ম করলে দলীয় পরিচয়েও রেহাই নেই: ওবায়দুল কাদের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই মে ২০২০ ০৭:৫২:৪১ অপরাহ্ন

যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৬ই মে) সকালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এসময় সীমাবদ্ধতা থাকা সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হবার আশাবাদ ব্যাক্ত করে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয় হলেও রেহাই পাবে না। শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনবাজি রেখে, এ কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে। আর, ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন