আন্তর্জাতিক, পাকিস্তান

দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবকের মৃত্যুদণ্ডের রায়

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২১শে মার্চ ২০২১ ০৪:০৩:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

শনিবার পূর্ব লাহোরের একটি বিশেষ আদালত আবিদ মেহলি এবং শফকাত আলীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দলবেঁধে ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসবাদের অভিযোগে আনা হয়েছিল।

লিখিত রায়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলগত ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসবাদের অপরাধে আবিদ মালহি ও শাফকাত হুসেইন দোষী সাব্যস্ত হয়েছেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার শাস্তি দেয়ার পাশপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তির নির্দেশও দেয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি এক নারীকে গাড়ি থেকে জোর করে ধরে নিয়ে সন্তানদের সামনে ধর্ষণ ও ডাকাতি করেছিল তারা। সে সময় ধর্ষণের শিকার ওই নারীকে দায়ী করে এক পুলিশ কর্মকর্তার মন্তব্যে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। 

আরও পড়ুন