বিনোদন, ঢালিউড, বলিউড

দিলবার কন্যা নোরা ফাতেহির সঙ্গে দুবাই মাতাবেন শাকিব খান

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ০৬:১৮:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লীগ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লীগ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।

গতকাল বুধবার (৩০শে অক্টোবর), সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।

জানা যায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর, সেখানেই শাকিবের সঙ্গে মঞ্চ মাতানোর কথা রয়েছে বলিউডের নোরা ফাতেহির। এছাড়াও, অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের আতিফ আসলাম। আরও দেখা যাবে প্রভাতী নায়ার ও হুসাইন খাজারওয়ালাকে।

উল্লেখ্য, টি-টেন লিগে এবার প্রথমবারের মত খেলছে বাংলাদেশের একটি দল। নাম ‘বাংলা টাইগার্স’। দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম।

আরও পড়ুন