আন্তর্জাতিক, আমেরিকা

দিল্লিতে রুম হিটারের বিষাক্ত ধোঁয়ায় চার শিশুসহ ৫ জনের মৃত্যু

Faruque

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৪:২৯:২২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের দিল্লিতে ঘর গরম করার চুল্লি থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক নারী ও চার শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায় দিল্লির পুরনো সীমাপুরি এলাকার একটি ভবনের পঞ্চম তলার এক ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে ওই ভবনের মেঝেতে চার থেকে পাঁচজন অচেতন অবস্থায় পরে থাকার খবর পায় পুলিশ।পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানায়, প্রাথমিকভাবে  রুম গরম রাখার হিটার থেকে ওই নারীসহ তার চার সন্তানের মুত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টমর্টেমের পর মৃত্যু সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। 

আরও পড়ুন