ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, আইন ও কানুন

দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ  

দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ  

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, আইন ও কানুন

দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ  

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই এপ্রিল ২০২১ ০৭:৩৩:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

রোববার (১১ই এপ্রিল) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। আটক বৃদ্ধ একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের বাসিন্দা। 
এলাকাবাসী জানায়, স্থানীয় চৌমুহনী পয়েন্টে ব্যবসা করে ওই বৃদ্ধ। তার দোকানে দুটি শিশু পান আনতে গেলে তাদের ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। গত কয়েকদিন ধরেই ওই শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। 

রোববার দুপুরে ওই শিশু দুটির বাড়িতে পান বিক্রি করার অজুহাতে তাদের তার দোকানে যাওয়ার কথা বললে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে ওই বৃদ্ধকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দি নিয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা আমলে নেওয়া হয়েছে। ওই বৃদ্ধ এখন পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন