জেলার সংবাদ

দুই সমকামী কিশোরী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে অক্টোবর ২০২০ ১১:৪৩:১১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীতে দুই সমকামী কিশোরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, এ বছরের প্রথম দিকে বাউফলের এক কিশোরী ও গলাচিপার অপর এক কিশোরীর সঙ্গে ফেইবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় ২২ অক্টোবর বাউফলের কিশোরীর পরিবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের মেয়েকে জোরপূর্বক তুলে নেয়া হয়েছে মর্মে থানায় একটি জিডি করেন এবং র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন।

পরে র‌্যাব আজ সকালে ওই দুই কিশোরীকে আটক করে বাউফল থানায় হস্তান্তর করে। দুই কিশোরী পালিয়ে বিয়ে করেছেন বলে তারা র‌্যাবের কাছে দাবি করেছেন। এ ঘটনায় বাউফলের কিশোরীর পিতা বাদী হয়ে বাউফল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন